Here you can find different useful articles

  • Welcome to Steange Bd

    "তৃপ্তিতে ভরপুর জীবন নিয়ে পাবে কি নাগাল মহত্ব? হে মন আজি ঘোষণা কর নিজের বিরোদ্ধে যুদ্ধ"- Sakhawat Moon.

  • Welcome to Steange Bd

    "Know Theyself"-Socrates

  • Welcome to Steange Bd

    "True knowledge exists in knowing that you know nothing"-Socrates.

  • Welcome to Steange Bd

    This site is Running by Sakhawat Moon, Student of Chittagong University

  • Welcome to Steange Bd

    "নিরবতা এক ধরনের যুক্তি যা গভীর তথ্য বহন করে"- চে গুয়েভারা

অভিমান

অভিমান

হেমন্তের শুভ্র আলোয়
শরতে হিমেল হাওয়ায়
বসন্তে ফুলের শোভায়
গ্রীষ্মে রোদের আভায়
শীতের ঘন কুয়াশায়
বর্ষার প্রবল বর্ষণে
অথবা কোন এক মহাক্রান্তিলগ্নে
যদি তোমাতে আমাতে হয় দর্শন?

রঙের তুলিতে আঁকা
শুভ্র তুষারে ভাসা
ভ্রমরের গুঞ্জনে গাওয়া
মনের গোপনে থাকা
স্বপ্নে বিভোর হওয়া
উচ্ছাসে প্রনয় প্রাক্কালে
অথবা খেয়ালি মনের আতিথেয়তায়
যদি বলি ভালোবাস আমায়?

লম্বা চুলে বেণি পাঁকিয়ে
মেজাজের দিব্যি খেয়ে
রগচটা গম্ভীর স্বরে
চোখ-জোড়া রক্তবর্ণ করে
জাতি-সাপের ফণা তুলে
তাড়িয়ে দিবে আমায়?

অতৃপ্ত আত্মায় ভালোবাসার অকাল মৃত্যুতে,
নিয়ত পাশ কেটে যাওয়া প্রতিটা মুহুর্তে,
না বলা অজস্র  নির্বাক শব্দে,
দিন গুলো কেটে যাবে শুধুই অভিমানে?


Writing Period: ০৮ মার্চ & ১২ জুলাই ২০২০
রায়পুরা, নরসিংদী

Share:
Welcome To Strange Bd. A Complete Non-profitable Web Site and You people get your Better help from here. -Thanks

Translate

Here you can find different useful articles

Labels