Here you can find different useful articles

  • Welcome to Steange Bd

    "তৃপ্তিতে ভরপুর জীবন নিয়ে পাবে কি নাগাল মহত্ব? হে মন আজি ঘোষণা কর নিজের বিরোদ্ধে যুদ্ধ"- Sakhawat Moon.

  • Welcome to Steange Bd

    "Know Theyself"-Socrates

  • Welcome to Steange Bd

    "True knowledge exists in knowing that you know nothing"-Socrates.

  • Welcome to Steange Bd

    This site is Running by Sakhawat Moon, Student of Chittagong University

  • Welcome to Steange Bd

    "নিরবতা এক ধরনের যুক্তি যা গভীর তথ্য বহন করে"- চে গুয়েভারা

তার BCS রহস্য উন্মোচন করলেন রসায়ন বিভাগের রুমমেট 'তপু'

৪১ তম বিসিএস নিয়ে মন্তব্য করা তুমুল জনপ্রিয় ভাই বিকন ভৌমিক ক্যাম্পাসে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন। অনেকেই তার কাছে জানতে চাইছে ভাই আপনার রহস্য কি? তিনি খুব সুন্দর স্মাইল ভঙ্গিতে এসব সামাল দিয়ে গেছেন।


Strange Bd'র সিনিয়র রিপোর্টার 'পাউলো এমিলি' তার বেশ কয়েকজন কাছের বন্ধুর কাছে আসল রহস্য জানতে চাইলে তারা প্রায় একই উত্তর দেন।  


মুশফিক রাহাত নামের একজন মন্তব্য করেন– " তাকে আমি পুরোদমে এথলেট ভাবতাম, সে পড়ালেখা কখন করে এটা আমি ভেবেই পাই না"

এই দিকে সারা দিন খুঁজে তার ঘনিষ্ঠ বন্ধু ওমর ফারুক নিলয়ের সাথে দেখা।  তিনি  বলেন– "আমরা একই সাথে উদ্ভাসে কোচিং করতাম, সে বরাবরই গণিতে ভাল করতো। এখানে এসে গণিত অলিম্পিয়াডে মোটামুটি সফল"

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্তব্য করেন– "তাকে সারাদিন ক্যাম্পাসে এদিক-সেদিক ঘুরাফেরা করতে দেখি, তিনি ক্যাম্পাসে খুব পরিচিত মুখ"

File Footage 


 মুটোফোনে এই ব্যাপারে তার রুমমেটের কাছে জানতে চাইলে, তার রসায়ন বিভাগের রুমমেট  মাহিউদ্দীন আহমেদ তপু জানান– " আমরা যখন বাহিরে হাটতে যাওয়ার জন্য বলতাম তখন সে আমাদেরকে বলতো- 'আমি খেলাধুলা করে আসলাম, খুব টায়ার্ড, তোমরা যাও, আমি রেস্ট নেই'। আমরা চলে গেলে এই ফাঁকে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য সহ নানান জটিল ও কঠিন জিনিস গুলো পড়ে ফেলতো"


 সুতরাং সফল হতে চাইলে ভাইয়েকে ফলো করেন। গোপনে স্টাডি করেন। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি। 


Share:

BCS পরীক্ষা না দিয়েই BCS নিয়ে যা বললেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিকন ভৌমিক

১৯ মার্চ ২০২১। সদ্য সমাপ্ত হল ৪১ তম বিসিএস প্রিলিমিনারী। করোনার এই মহামারীতে যে যেমন-ই প্রস্তুতি নিয়ে থাকুক না কেন, নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যদিও আজকে এই ৪১ তম বিসিএস Preliminary Test পিছানোর জন্য অনেক শিক্ষার্থী মানব বন্ধন করেছিল। পিএসসি তাদের মানবন্ধন আমুলে না নিয়ে  সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে অর্থাৎ ১৯ মার্চ (শুক্রবার) পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।



পরীক্ষা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে। "এক্সাম হলে ঢুকার সময় হ্যান্ড স্যানিটাইজার দেয় নাই, তবে একজন সারফেক্সেলের পানি দিয়ে একহাতে ছিটা দিছে...৪১_বিসিএস ফ্যাক্ট"

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের  মেধাবী ছাত্র মাহবুবুর রহমান সোহাগ তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে  এই একটি স্টেটাস দেন।


একই বিভাগের আরেক মেধাবী ছাত্র কামরুল হোসাইন মন্তব্য করেন– "শর্টকাট দিয়া যে সবসময় উতরানো যায় না, তা ১৯/৩/২০২১ না আসলে বুঝতাম না।" 


সবাই নিজ নিজ অভিজ্ঞতার কথা শেয়ার করে জুনিয়রদের সতর্ক করলেন এবং পরবর্তীতে যেন আরো ভালভাবে বিসিএস যুদ্ধের দামামা সঠিক ভাবে বাজাতে পারেন সেই ইঙ্গিত দিয়ে রাখলেন।

এ তো গেল ভুক্তভোগীদের আত্মোপলব্ধি। 

এখন দেখা যাক যারা বিসিএস প্রত্যাশি কিন্তু এখনো বিসিএস পরীক্ষায় অংশ নেয়নি তাদের কিছু মতামত। 

এই ব্যাপারে জানতে চাইলে  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রখর মেধাবী বিকন ভৌমিক বলেন– "প্রশ্ন দেখে যা মনে হয়েছে ১২০ মার্কস আমি অনায়াসেই পেতাম" 

তার এই মন্তব্য শুনে, হাবিবুর রহমান রনি (ফারুক) তার অনেক প্রশংসা করেন। 

Share:
Welcome To Strange Bd. A Complete Non-profitable Web Site and You people get your Better help from here. -Thanks

Translate

Here you can find different useful articles

Labels