১৯ মার্চ ২০২১। সদ্য সমাপ্ত হল ৪১ তম বিসিএস প্রিলিমিনারী। করোনার এই মহামারীতে যে যেমন-ই প্রস্তুতি নিয়ে থাকুক না কেন, নির্ধারিত তারিখেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যদিও আজকে এই ৪১ তম বিসিএস Preliminary Test পিছানোর জন্য অনেক শিক্ষার্থী মানব বন্ধন করেছিল। পিএসসি তাদের মানবন্ধন আমুলে না নিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে অর্থাৎ ১৯ মার্চ (শুক্রবার) পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।
পরীক্ষা শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে। "এক্সাম হলে ঢুকার সময় হ্যান্ড স্যানিটাইজার দেয় নাই, তবে একজন সারফেক্সেলের পানি দিয়ে একহাতে ছিটা দিছে...৪১_বিসিএস ফ্যাক্ট"
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী ছাত্র মাহবুবুর রহমান সোহাগ তার ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে এই একটি স্টেটাস দেন।
একই বিভাগের আরেক মেধাবী ছাত্র কামরুল হোসাইন মন্তব্য করেন– "শর্টকাট দিয়া যে সবসময় উতরানো যায় না, তা ১৯/৩/২০২১ না আসলে বুঝতাম না।"
সবাই নিজ নিজ অভিজ্ঞতার কথা শেয়ার করে জুনিয়রদের সতর্ক করলেন এবং পরবর্তীতে যেন আরো ভালভাবে বিসিএস যুদ্ধের দামামা সঠিক ভাবে বাজাতে পারেন সেই ইঙ্গিত দিয়ে রাখলেন।
এ তো গেল ভুক্তভোগীদের আত্মোপলব্ধি।
এখন দেখা যাক যারা বিসিএস প্রত্যাশি কিন্তু এখনো বিসিএস পরীক্ষায় অংশ নেয়নি তাদের কিছু মতামত।
এই ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রখর মেধাবী বিকন ভৌমিক বলেন– "প্রশ্ন দেখে যা মনে হয়েছে ১২০ মার্কস আমি অনায়াসেই পেতাম"
তার এই মন্তব্য শুনে, হাবিবুর রহমান রনি (ফারুক) তার অনেক প্রশংসা করেন।





No comments:
Post a Comment