৪১ তম বিসিএস নিয়ে মন্তব্য করা তুমুল জনপ্রিয় ভাই বিকন ভৌমিক ক্যাম্পাসে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছেন। অনেকেই তার কাছে জানতে চাইছে ভাই আপনার রহস্য কি? তিনি খুব সুন্দর স্মাইল ভঙ্গিতে এসব সামাল দিয়ে গেছেন।
Strange Bd'র সিনিয়র রিপোর্টার 'পাউলো এমিলি' তার বেশ কয়েকজন কাছের বন্ধুর কাছে আসল রহস্য জানতে চাইলে তারা প্রায় একই উত্তর দেন।
মুশফিক রাহাত নামের একজন মন্তব্য করেন– " তাকে আমি পুরোদমে এথলেট ভাবতাম, সে পড়ালেখা কখন করে এটা আমি ভেবেই পাই না"
এই দিকে সারা দিন খুঁজে তার ঘনিষ্ঠ বন্ধু ওমর ফারুক নিলয়ের সাথে দেখা। তিনি বলেন– "আমরা একই সাথে উদ্ভাসে কোচিং করতাম, সে বরাবরই গণিতে ভাল করতো। এখানে এসে গণিত অলিম্পিয়াডে মোটামুটি সফল"
নাম প্রকাশে অনিচ্ছুক একজন মন্তব্য করেন– "তাকে সারাদিন ক্যাম্পাসে এদিক-সেদিক ঘুরাফেরা করতে দেখি, তিনি ক্যাম্পাসে খুব পরিচিত মুখ"
![]() |
| File Footage |
মুটোফোনে এই ব্যাপারে তার রুমমেটের কাছে জানতে চাইলে, তার রসায়ন বিভাগের রুমমেট মাহিউদ্দীন আহমেদ তপু জানান– " আমরা যখন বাহিরে হাটতে যাওয়ার জন্য বলতাম তখন সে আমাদেরকে বলতো- 'আমি খেলাধুলা করে আসলাম, খুব টায়ার্ড, তোমরা যাও, আমি রেস্ট নেই'। আমরা চলে গেলে এই ফাঁকে বাংলা সাহিত্য, ইংরেজি সাহিত্য সহ নানান জটিল ও কঠিন জিনিস গুলো পড়ে ফেলতো"
সুতরাং সফল হতে চাইলে ভাইয়েকে ফলো করেন। গোপনে স্টাডি করেন। পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি।










