Here you can find different useful articles

প্যালিনড্রোমিক সংখ্যা


 রেনডমলি কিছু সংখ্যার কথা ভাবুনঃ 38, 49,69 71. ঠিক এই সংখ্যা গুলোকে যথাক্রমে উল্টে দিলে পাওয়া যায় 83, 94, 96, 17 যা সংখ্যা গুলোর পূর্বের সংখ্যা মানেকে অতিক্রম করে।

এবার নিচের গুলো লক্ষ্য করুন-
 22, 464, 868, 10201, 734437 ইত্যাদি সংখ্যা কে উল্টে পাল্টে যে দিক দিয়েই পড়া হয় না কেন সংখ্যার মান একই থাকবে। এগুলো হল প্যালিনড্রোমিক সংখ্যা

প্যালিনড্রোমিক সংখ্যা
"যে রাশিমালাকে সোজাভাবে অর্থাৎ বাম দিক থেকে কিংবা উল্টাভাবে পড়লে একই হয়, গ্ণিতের ভাষায় তাকে বলে  প্যালিনড্রোমিক সংখ্যা ।"


মনে করুন আপনাকে একটি রাশিমালা দেয়া হল। যার অন্তরগত সংখ্যা গুলোর ক্রমহ্রাস মানের।
যেমন ৯৪১. এবার বলা হল এই সংখ্যাটিকে "প্যালিনড্রোমিক সংখ্যা " গঠন করতে হবে। তাহলে কিভাবে ঐ কাজ টা  করবেন? এই কাজ টা করার গাণিতিক পদ্ধতি আছে। তবে তা বুঝবার আগে ইন্ট্রা ডিফারেন্স  নাম্বার (Intra Difference Nimber ) কথাটির অর্থ জানা দরকার।
মনে করুন, ৭৫১ রাশিমালাটির  ইন্ট্রা ডিফারেন্স নাম্বার বের করতে হবে । এই ক্ষেত্রে ১ম সংখ্যা ৭ এবং পরবর্তী সংখ্যা ৫ এর বিয়োগফল নির্ণয় করুন।
যেমনঃ ৭-৫ = ২
এরপর ২য় সংখ্যা ৫ এরং এর পরের সংখ্যা ১ এর বিয়োগফল নির্ণয় করি। অর্থাৎ ৫-১ = ৪ ।
এভাবে দুটো বিয়োগফল ২ এবং ৪ পাওয়া গেল।  অতএব ৭৫১ এর ইন্ট্রা ডিফারেন্স নাম্বার হবে ২৪।
এখন রাশিমালাটির প্যালিনড্রোমিক সংখ্যা  বের করতে হবে। তার অন্তর্গত সংখ্যা গুলো ক্রমহ্রাস মানের হওয়া চাই। পাশাপাশি দুটো একই রকম হলেও কোন ক্ষতি নেই।


৯৪১ রাশিমালাটির থেক প্যালিনড্রোমিক নাম্বার বানাতে হবে। কি করবে তা বলিঃ
প্রথমে ৯৪১ থেকে  ইন্ট্রা ডিফারেন্স  নাম্বার বের করতে হবে। ৯৪১ এর ইন্ট্রা ডিফারেন্স  নাম্বার হবে ৫৩.
 এখন ৫ এবং ৩ যোগ করতে হবে।
৫+৩ = ৮।
এই ৮ হলো নতুন সংখ্যা। ৯৪১ রাশিমালাটির সাথে এই নতুন  সংখ্যা ৮ যোগ করে পাওয়া যাবে
৯৪১ + ৮ = ৯৪৯
দেখুনতো কি সুন্দর! এবার এই সংখ্যাটিকে উল্টে পাল্টে যেদিকেই নেই না কেন- সেটা সবদিক থেকে ৯৪৯ থাকবে।
অর্থাৎ এভাবে তৈরী করা হলো একটি প্যালিনড্রোমিক সংখ্যা ।
Good look
এবার ৮৬৩৩৩, ৭৫২১ এগুলোর প্যালিনড্রোমিক সংখ্যা  বের করে দেখান তো?

Facebook
 Mohammad Sakhawat 
Share:

No comments:

Post a Comment

Welcome To Strange Bd. A Complete Non-profitable Web Site and You people get your Better help from here. -Thanks

Translate

Here you can find different useful articles

Labels